দীর্ঘদিনের দ্রাবিড় দলগুলির রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। অভিনেতা থেকে রাজনীতিতে অভিষেক করেই রবিবার থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নত...
দীর্ঘদিনের দ্রাবিড় দলগুলির রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। অভিনেতা থেকে রাজনীতিতে অভিষেক করেই রবিবার থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নতুন সরকারের পথচলা শুরু করেছেন। আর তারপরই প্রথম বার্তায় তিনি বললেন, “আমি সাধারণ মানুষ। ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় এখন থেকে শুরু হল।” এর পাশাপাশি তামিলনাড়ুবাসীর জন্য বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে নারী সুরক্ষা বাহিনী গঠন করারও ঘোষণা করলেন বিজয়। দক্ষিণের এই রাজ্যে শুরু হল নতুন যুগ।
এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি তাঁর মন্ত্রিসভার প্রথম তালিকা প্রকাশ করেন। এই তালিকায় রয়েছেন ২৯ বছরের এক তরুণ বিধায়ক, চিকিৎসক, দন্তচিকিৎসক, প্রাক্তন আইআরএস আধিকারিক-সহ আরও সাতজন নেতা।
প্রথম দফার মন্ত্রিসভায় শুধুমাত্র তামিলাগা ভেত্ত্রি কাজাগমের নেতাদেরই জায়গা হয়েছে। কোনও কংগ্রেস নেতাকে অন্তর্ভুক্ত করা হয়নি। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন নেতারা এদিন মন্ত্রী হিসেবে শপথ নিলেন।