শনিবার সকালে সস্ত্রীক কলকাতায় পা রেখেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। এটাই তাঁর প্রথম ভারত সফর। এদিন সকালে কলকাতায় এসে প্রথমে তিনি সোজা চলে যান তালতলার মাদার হাউসে। সেখানে কিছুক্ষন সময় কাটানোর পর...
শনিবার সকালে সস্ত্রীক কলকাতায় পা রেখেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো। এটাই তাঁর প্রথম ভারত সফর। এদিন সকালে কলকাতায় এসে প্রথমে তিনি সোজা চলে যান তালতলার মাদার হাউসে। সেখানে কিছুক্ষন সময় কাটানোর পর রুবিয়ো রওনা হন নির্মলা শিশুভবনে। আজ দুপুরেই কলকাতার ঝটিকা সফর সেরে দিল্লি যাবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে বসবেন মার্কিন বিদেশ সচিব।
এদিন মার্কো রুবিয়োর ভারত সফর নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। তিনি সেখানে লেখেন, 'বিদেশসচিব রুবিয়ো কলকাতায় পৌঁছে গিয়েছেন। এটা ওঁর প্রথম ভারত সফর। শনিবারই আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কোয়াড-সহ বিভিন্ন বিষয়ে আগামী কয়েক দিনে আমাদের আলোচনা চলবে।'
সদ্যই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে। ক্ষমতার মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। এমতাবস্থায় তার কয়েক সপ্তাহের মধ্যেই আমেরিকার বিদেশসচিবের এই কলকাতা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে বলেই কোন করছে অনেকে। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় সঙ্কটকালে রুবিয়োর ভারত সফরের নেপথ্যে কূটনৈতিক গুরুত্বও রয়েছে। ভারত বরাবর আলোচনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় সমস্যার সমাধান এবং শান্তি স্থাপনের পক্ষে কথা বলেছে। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলেও বার বার দাবি জানিয়েছে নয়াদিল্লি।