Calcutta Television Network

LIVE UPDATES
04:29 PM LATEST
নতুন কলকাতা গড়তে সমাজের কৃতীদের প্রার্থী হওয়ার বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
কলকাতা পুরনিগম নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করেন সুকান্ত। তিনি জানান, বিজেপির নেতৃত্বে নতুন কলকাতা তৈরি হবে। স্বচ্ছ কলকাতা পুরনিগম তৈরি করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। যেখানে কোনও প্রোমোটাররাজ বা ডেভেলপাররাজ থাকবে না। এই কাজ করতে সমাজের প্রথিতযশা, কৃতী ও যুবসমাজের থেকে সাহায্য চান সুকান্ত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমাজসেবী, সাংবাদিক, আইনজীবীদের কাছে বিজেপির প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানান তিনি। স্বচ্ছ ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে অগ্রাধীকার দেওয়া হবে। তাঁরা যাতে নির্বাচনী ময়দানে নেমে নতুন কলকাতার গড়ার কাজে হাত লাগান সেই বার্তাও দেন কেন্দ্রীয় মন্ত্রী।
12:56 PM
‘রাজধানীতে স্বভাবিক রাখতে হবে মেট্রো ও রেল পরিষেবা, বন্ধ করা যাবে না ইন্টারনেট’
শান্তিপূর্ণ প্রতিবাদে কাউকে বেআইনিভাবে আটক করা যাবে না। রাজধানীতে স্বভাবিক রাখতে হবে মেট্রো ও রেল পরিষেবা। যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি পুলিশের নিরাপত্তা নিয়ে দায়ের হওয়া মামলায় রবিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, রাজধানীতে ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালুরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, প্রতিবাদের অধিকার সবার, কিন্তু আইন ভেঙে নয়।
12:26 PM
স্ক্র্যাপ ব্যবসার আড়ালে সুপারি পাচারের কারবার
স্ক্র্যাপ ব্যবসার আড়ালে সুপারি পাচারের কারবার, জয়গাঁ পুলিশের অভিযানে ১২ টন সুপারি উদ্ধার, গ্রেপ্তার দুই
11:53 AM
রিয়াধ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জনের মৃত্যু, তীব্র নিন্দা জানিয়ে সৌদির পাশে দিল্লি
সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০০-রও বেশি। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সাধারণ মানুষ ও কোনও দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর বারবার হামলা চালানো ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
11:24 AM
রবিবার সকালে বুধি গণ্ডকী নদীতে হড়পা বান নামে
রবিবার সকালে বুধি গণ্ডকী নদীতে হড়পা বান নামে। আচমকা নদীর জলস্তর বাড়তে থাকে। পাথর, কাদার কালো জলস্তর এগিয়ে এসে গিলে নেয় বাড়িঘর। হঠাৎ জলস্তর বাড়তে দেখে উঁচু জায়গায় আশ্রয় নেন নদী পাড়ের বাসিন্দারা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রচণ্ড গতিতে এগিয়ে আসা জলরাশি মুহূর্তে ভাসিয়ে নেয় বাড়ি ঘর। শুধু বাড়িঘর নয়, ভেসে গিয়েছে একাধিক সেতুও। জানা যাচ্ছে, নেপালের গোরখা অঞ্চলে পাহাড় থেকে এই বান নেমেছে। কেন ফের এই দুর্যোগ তা জানা যায়নি।
11:20 AM
ফের হড়পা বান নেপালে!
ফের বিপর্যয় নেপালে। আবারও হড়পা বান। আরও একবার জলরোষ গিলে খেল বাড়িঘর। খড়কুটোর মতো ভেসে গেল একাধিক সেতু। জলস্রোতের কাছে ফের অসহায় নেপালের মানুষ!

11:19 AM
২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন সিজেপির দীপক-সৌরভরা, মুক্তি দিল ইউটিউবার ধ্রুব রাঠিকেও
রাতভর হাজতে। সকালে আদালতে হাজির করানো হয়। অবশেষে ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। অন্যদিকে, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকেও মুক্তি দিল দিল্লি পুলিশ।