Calcutta Television Network

হলিউডের সেট থেকে রণদীপ হুডার নস্টালজিক মুহূর্ত! সঙ্গে জন সিনা

হলিউডের সেট থেকে রণদীপ হুডার নস্টালজিক মুহূর্ত! সঙ্গে জন সিনা
13 October 2026 07:22:53 pm

বলিউড থেকে হলিউড- নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে ফের চমক দিলেন অভিনেতা রণদীপ হুডা। সম্প্রতি তাঁর আসন্ন আন্তর্জাতিক প্রজেক্ট 'ম্যাচবক্স' ছবির সেট থেকে একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন অভিনেতা, যেখানে তাঁকে হলিউড সুপারস্টার জন সিনা-র সঙ্গে দেখা গেছে।   

অ্যাপল অরিজিনালসের এই হাই-অ্যাকশন থ্রিলার ছবিতে কাজের সুবাদে এই দুই তারকার খুনসুটি ও বন্ধুত্বের মুহূর্তগুলি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। শুধু জন সিনাই নন, এই ছবির মাধ্যমে জনপ্রিয় পরিচালক স্যাম হারগ্রেভের সঙ্গেও পুরনো 'এক্সট্র্যাকশন' টিমের রিইউনিয়ন হয়েছে।

ছবিটির বিটিএস মুহূর্ত শেয়ার করে রণদীপ হুডা লিখেছেন, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এবং ফের একসঙ্গে কাজ করার আনন্দই আলাদা। পর্দায় এই দুই তারকার বন্ডিং দেখতে মুখিয়ে রয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁদের অগণিত ভক্তরা। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় অভিনেতার এই সাফল্য দেশের নাম আরও উজ্জ্বল করছে!   

×
  • CTVN