আসামের সংগীতে এক অপূরণীয় শূন্যতা। প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গ-এর প্রতি গভীর শ্রদ্ধা জানালেন জনপ্রিয় গায়ক অঙ্গরাগ পাপন। জুবিনের প্রয়াণবার্ষিকীতে তাঁকে স্মরণ করে পাপন আবেগঘন কন্ঠে বলেন, "এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মিস করছি আমার ভাইকে!"
জুবিনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে পাপন আরও বলেন , "শাইন অন, ইউ ক্রেজি ডায়মন্ড"। আসামের সংস্কৃতি ও সংগীতে জুবিনের অবদান ছিল অতুলনীয়। তাঁর এই আকস্মিক প্রয়াণে কেবল আসাম বা ভারতই নয়, গোটা সংগীত দুনিয়া এক অভিভাবকহীন ও শোকস্তব্ধ অবস্থায় রয়েছে।
পাপন জুবিন গর্গ এর স্ত্রী গরিমা সাইকীয়া গর্গের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ করেন। জুবিন গর্গের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত ও গুণগ্রাহী উপস্থিত হয়ে তাঁদের প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। জুবিন গর্গ তাঁর অসামান্য সৃষ্টি ও জাদুকরী সুরের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে বেঁচে থাকবেন। তাঁর এই চলে যাওয়া সংগীত জগতের এক বিরাট অপূরণীয় ক্ষতি, যা কোনোদিন পূরণ হওয়ার নয়।