৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার মঞ্চে এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়, যখন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘রাজ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। তবে অসুস্থতার কারণে সেলিম খান নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষে এই অমূল্য সম্মান মঞ্চে গ্রহণ করেন তাঁর সহধর্মিণী ও প্রবীণ অভিনেত্রী হেলেন।
পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে হেলেন অত্যন্ত স্নেহের সঙ্গে স্বামীর শারীরিক অবস্থার কথা জানান। তিনি বলেন, সেলিম খান একজন ভীষণ শক্তিশালী মানুষ এবং তাঁর স্বাস্থ্য এখন বেশ ভালো রয়েছে। একই সঙ্গে তিনি অনুরাগীদের প্রতি সেলিম সাহেবের বিশেষ বার্তা পৌঁছে দিয়ে জানান, "যাঁরা তাঁকে এত ভালোবাসেন এবং সবসময় অনুসরণ করেন, তিনি তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, সমগ্র মহারাষ্ট্র ও ভারতবাসীকে তিনি তাঁর আন্তরিক শুভেচ্ছা পাঠিয়েছেন।"
হেলেনের মুখে এই বার্তা এবং লিজেন্ডারি সেলিম খানের বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি এই সম্মাননা উপস্থিত দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের মন জয় ক