Calcutta Television Network

টিআরপি না কি সময়ের রদবদল? কোন কারণে সাত মাসেই শেষ হচ্ছে ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’?

টিআরপি না কি সময়ের রদবদল? কোন কারণে সাত মাসেই শেষ হচ্ছে ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’?
17 January 2026 05:01:44 pm

আগেকার দিনে, ধারাবাহিক মানেই ছিল বছরের পর বছর একটা গল্পই চলছে। সেই গল্পের যেন শেষ আর হয় না। কোনো সিরিয়াল তিন বছর, কোনো সিরিয়াল পাঁচ বছর আবার কোনো গল্প ৭ বছর পর্যন্ত গড়িয়েছে। কিন্তু, এখনকার দিনে যে হারে নতুন গল্প শুরু হতে দেখা যায় ঠিক তেমনই যেন সেই গল্প শেষ হতেও দেখা যায়। এক কথায় বলা যেতে পারে, আগে ধারাবাহিকের গল্পের মেয়াদ গড়াত বছরের পর বছর এখন সেই গল্পই শেষ হচ্ছে কয়েক মাসে। সম্প্রতি, শোনা যাচ্ছে আগামী আর কিছু দিনের মধ্যেই নাকি শেষ হতে চলে সিরিয়াল 'রাজ রাজেস্বরী রাণী ভবানী'। এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় অভিষেক হয় রাজনন্দিনী পালের। 

শোনা যাচ্ছে, ইতিমধ্যে নাকি সিরিয়ালের শেষ পর্বের শুটিংও হয়ে গেছে। এর কাহিনী শেষ হওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই মন খারাপ কলাকুশলীদের। এর ধারাবাহিকে ইন্দু চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী স্নেহা ভট্টাচাৰ্যকে। এই অভিনেত্রী বলেন, ধারাবাহিকের যেকোনো চরিত্র আত্মস্থ করতেই অনেকটা সময় লেগে যায়। তাই, খুব স্বাভাবিকভাবেই গল্প শেষ হয়ে যাওয়াতে খুব মন খারাপ হচ্ছে। অভিনেত্রী আরও জানান, এই ধারাবাহিক শুরুর সময় টিআরপি খুব ভালো ছিল। অন্যদিকে, আবার ধারাবাহিকের সময় পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলেছিল অভিনেত্রী ইন্দ্রানী দত্ত।

এই ধারাবাহিক প্রসঙ্গে স্নেহা আরও জানান, তাঁরা সকলের একত্রিত হয়ে কাজ করতেন। তবে, এই ধারাবাহিক এতো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা তিনি ভাবতে পারেননি। পরে সবাইকে খুব মনে পড়বে। এদিকে, আবার এখনও অন্ত কোনো কাজের জন্য হ্যা বলেননি। তবে, তিনি ছোট পর্দাকে বেশি গুরুত্ব দিয়ে এসেছেন। তাই, খুব স্বাভাবিকভাবেই আশা করা যায় যে তাকে আগামীদিনেও সিরিয়াল জগতেই দেখতে পাওয়া যাবে। কিন্তু, এ কথাও ঠিক যে রুপোলি পর্দা কিংবা কোনো সিরিজে ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে তাও ছাড়বেন না তিনি।

Related Posts
×
  • CTVN