Calcutta Television Network

আইফা ২০২৭-এর প্রেস কনফারেন্সে পুনর্মিলন, উষ্ণ আলিঙ্গনে নজর কাড়লেন কারিনা ও শহীদ

আইফা ২০২৭-এর প্রেস কনফারেন্সে পুনর্মিলন, উষ্ণ আলিঙ্গনে নজর কাড়লেন কারিনা ও শহীদ
23 October 2026 • 01:39:01 pm

বলিউডের একসময়ের চর্চিত ও জনপ্রিয় জুটি কারিনা কাপুর খান এবং শহীদ কাপুর ফের একবার খবরের শিরোনামে এলেন। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত আসন্ন ‘আইফা ২০২৭’ -এর প্রিভিউ প্রেস কনফারেন্সে আচমকাই মুখোমুখি হন এই দুই তারকা। অতীতে তাঁদের প্রেম ও বিচ্ছেদ নিয়ে বি-টাউনে কম জলঘোলা হয়নি, তবে সব অতীত ভুলে এই অনুষ্ঠানে একে অপরকে দেখে উষ্ণ আলিঙ্গন ও হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

অনুষ্ঠানে কারিনা স্টাইলিশ কালো পোশাকে এবং শহীদ ক্লাসিক হোয়াইট স্যুটে অত্যন্ত আকর্ষণীয় লুকে উপস্থিত ছিলেন। তাঁদের এই স্বতঃস্ফূর্ত ও পরিপক্ব মানসিকতা অনুরাগীদের মুগ্ধ করেছে। বহু বছর আগে ‘জব উই মেট’ কিংবা ‘ফিদা’-র মতো জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করা এই জুটির অন-স্ক্রিন কেমিস্ট্রি আজও ভক্তদের মনে দোলা দেয়। বর্তমান সময়ে ব্যক্তিগত জীবনে দুজনেই নিজ নিজ পরিবার নিয়ে অত্যন্ত সুখী- কারিনার  বিবাহিত জীবন সাইফ আলী খানের সঙ্গে এবং শহীদ ঘর বেঁধেছেন মীরা রাজপুতের সঙ্গে।  

 তা সত্ত্বেও অতীতের সমস্ত দূরত্ব ঘুচিয়ে পেশাদারিত্ব ও বন্ধুত্বের এক অনন্য নজির স্থাপন করলেন এই দুই তারকা। তাঁদের এই মিষ্টি পুনর্মিলন মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভক্তদের নস্টালজিক করে তুলেছে।