Calcutta Television Network

২১ বছর বয়সী প্রযোজক অনুপ্রিয়া নাগরের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জয় দত্ত, বললেন- ‘তোমার রূপকথা তো সবে শুরু!’

২১ বছর বয়সী প্রযোজক অনুপ্রিয়া নাগরের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জয় দত্ত, বললেন- ‘তোমার রূপকথা তো সবে শুরু!’
12 October 2026 06:48:13 pm

বলিউডের ‘ সঞ্জু বাবা’ অর্থাৎ সঞ্জয় দত্ত সম্প্রতি মন জয় করে নিলেন এক উদীয়মান প্রতিভার প্রশংসা করে। পৌরাণিক ও সামাজিক প্রেক্ষাপটে তৈরি আলোচিত ছবি ‘হনুমান অংশ’-এর মাত্র ২১ বছর বয়সী তরুণী প্রযোজক অনুপ্রিয়া নাগরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

চলচ্চিত্র জগতে এত অল্প বয়সে এমন একটি সাহসী ও দূরদর্শী পদক্ষেপ নেওয়ার জন্য অনুপ্রিয়াকে শুভেচ্ছা জানিয়ে সঞ্জয় দত্ত বলেন, “মাত্র ২১ বছর বয়সে এত বড় একটি প্রজেক্টের দায়িত্ব কাঁধে নেওয়া সত্যিই অনুপ্রেরণাদায়ক। তোমার এই যাত্রা ও আবেগ প্রশংসনীয়। বিশ্বাস করো, তোমার গল্পের কেবল সূচনা হলো, বহুদূর যাওয়া বাকি!”

সঞ্জয় দত্তের মতো অভিজ্ঞ ও কিংবদন্তি অভিনেতার কাছ থেকে পাওয়া এই বার্তাটি শুধু অনুপ্রিয়াকেই নয়, বরং চলচ্চিত্র জগতে আসতে চাওয়া দেশের অজস্র তরুণ স্বপ্নদর্শীকে নতুন করে অনুপ্রাণিত করবে । বিনোদন জগতে অনুপ্রিয়ার এই দুর্দান্ত পদার্পণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এখন নেটপাড়ায় জোর চর্চা তুঙ্গে ।

×
  • CTVN