Calcutta Television Network

বিশ্বমঞ্চে অনন্য সম্মান! গ্র্যামি কনসিডারেশনে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ফির সে’

বিশ্বমঞ্চে অনন্য সম্মান! গ্র্যামি কনসিডারেশনে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ফির সে’
13 October 2026 06:57:28 pm

সংগীতপ্রেমীদের জন্য এক বিরাট আনন্দের মুহূর্ত! অরিজিৎ সিং-এর জাদুকরী কণ্ঠে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির জনপ্রিয় গান ‘ফির সে’ গ্র্যামি অ্যাওয়ার্ডসের অফিশিয়াল বিবেচনার তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বমঞ্চে ভারতীয় সংগীতের এই অর্জনকে কেন্দ্র করে উচ্ছসিত গায়ক  ও তাঁর ভক্তকুল।

প্রেস্টিজিয়াস এই গ্র্যামি অ্যাওয়ার্ডসে গানটি ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’  ক্যাটাগরিতে জমা পড়েছে। এই বিশেষ সাফল্যের পর আর থাকতে পারেননি গায়ক; তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় সমস্ত অনুরাগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অরিজিৎ তাঁর পোস্টে ভক্তদের উদ্দেশে জানিয়েছেন অশেষ ভালোবাসা ও ধন্যবাদ, কারণ তাঁদের নিরলস সমর্থন ছাড়া এই ঐতিহাসিক মাইলফলক ছোঁয়া সম্ভব হতো না। ভারতীয় সুর ও গায়কীর এই বিশ্বজোড়া স্বীকৃতিতে গর্বিত দেশের আপামর সংগীতপ্রেমী মানুষ। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত নমিনেশনের!


×
  • CTVN