ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র ও প্রবীণ অভিনেতা নানা পাটেকর সম্প্রতি ৭৫ বছর বয়সে গোয়ার ডোনা পাওলায় অবস্থিত তাঁর নিজস্ব বাসভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হন।তাঁকে দ্রুত গোয়ার মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক প্রয়াণে গোটা দেশ তথা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।
দেশের ক্রীড়াজগত থেকেও বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁদের প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দিয়ে নানা পাটেকরকে স্মরণ করেছেন। তিনি এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে লিখেছেন, “ভারতীয় সিনেমার এক প্রকৃত কিংবদন্তি। তাঁর কাজ এবং অবদান আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। ওম শান্তি।”
১৯৫১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা এই প্রতিভাবান অভিনেতা তাঁর চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ‘ক্রান্তিবীর’, ‘পরিন্দা’, ‘খামোশি’ এবং ‘নটসম্রাট’-এর মতো একাধিক স্মরণীয় চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন। ২০১৩ সালে তাঁকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’তে ভূষিত করা হয়। অভিনয়ের পাশাপাশি তাঁর সামাজিক কাজ ও সাধারণ জীবনযাপন সবসময় মানুষকে মুগ্ধ করেছে। তাঁর এই মহাপ্রয়াণে ভারতীয় বিনোদন জগৎ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।