মহাকাশ গবেষণা সংস্থায় কাজ শেখার দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন (ISRO) (https://www.isro.gov.in/Careers.html)। সংস্থার অধীনস্থ ইউআর রাও স্যাটেলাইট সেন্টার (URSC), বেঙ্গালুরু-তে মোট ৪১০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। স্নাতক, ডিপ্লোমা এবং কমার্শিয়াল প্র্যাকটিস বিভাগের প্রার্থীদের জন্য এই সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদের মধ্যে Graduate Apprentice ২২০টি, Technician Apprentice ১২০টি এবং Commercial Practice Apprentice ৭০টি। Computer Science, Electronics and Communication, Mechanical, Civil, Automobile-সহ একাধিক ইঞ্জিনিয়ারিং শাখায় শিক্ষানবিশ নেওয়া হবে। পদ ও যোগ্যতা অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১০,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ১২,৩০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবেন।
এই নিয়োগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতার একটি হল পাশ করার বছর। ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ডিগ্রি বা ডিপ্লোমা সম্পূর্ণ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২০২১ বা তার আগে উত্তীর্ণ প্রার্থীরা যোগ্য নন। তাই আবেদন করার আগে নিজের পাশের বছরটি অবশ্যই যাচাই করে নেওয়া দরকার।
আবেদনের প্রক্রিয়াটি কিছুটা আলাদা। প্রথমে প্রার্থীদের National Apprenticeship Training Scheme (NATS) (https://nats.education.gov.in) পোর্টালে নাম নথিভুক্ত করে Enrollment Number সংগ্রহ করতে হবে। এরপর UMANG পোর্টালে (https://web.umang.gov.in/landing/) গিয়ে URSC Apprentice অপশন নির্বাচন করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় ডিগ্রি বা ডিপ্লোমার মার্কশিট-সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ২৮ অগস্ট। প্রার্থীদের অ্যাকাডেমিক ফলাফলের ভিত্তিতে প্রাথমিক মেধাতালিকা তৈরি করা হবে এবং পরে নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। তাই যোগ্য ডিগ্রি ও ডিপ্লোমাধারীদের জন্য ISRO-র মতো প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার এই সুযোগ নিঃসন্দেহে অত্যন্ত আকর্ষণীয়। আবেদন করার আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তিতে থাকা শাখাভিত্তিক যোগ্যতা ও অন্যান্য শর্ত দেখে নেওয়া উচিত।