কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি করতে চান? তাহলে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট (CPRI)-এ ২০২৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় মোট ১০৫টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং অফিসার থেকে শুরু করে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি-টাস্কিং স্টাফ-একাধিক পদে নিয়োগ করা হবে। সংস্থার সরকারি ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
কোন পদে কত শূন্যপদ?
প্রকাশিত তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড-১ (ইলেকট্রিক্যাল) পদে ৭টি এবং সিভিল বিভাগে ১টি শূন্যপদ রয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদে ইলেকট্রিক্যাল বিভাগে ১০টি ও মেকানিক্যাল বিভাগে ১টি পদ রয়েছে। এ ছাড়া সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ২টি, টেকনিশিয়ান গ্রেড-১-এর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বিভাগে ২টি করে পদে নিয়োগ হবে।
অন্যদিকে, টেকনিক্যাল অ্যাটেনড্যান্ট গ্রেড-১ পদে ৩৭টি, অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ পদে ২৯টি এবং মাল্টি-টাস্কিং স্টাফ গ্রেড-১ পদে ১৪টি শূন্যপদ রয়েছে।
কী যোগ্যতা প্রয়োজন?
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়া জরুরি। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের আবেদনমূল্য দিতে হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে cpri.res.in ওয়েবসাইটে (https://cpri.res.in/) গিয়ে ‘ক্যারিয়ার’ বিভাগ থেকে ‘কারেন্ট ওপেনিংস’ অপশনে ক্লিক করতে হবে। বিজ্ঞপ্তি নম্বর CPRI/06/2026-এর আবেদন লিঙ্ক খুলে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে প্রয়োজনীয় নথি, ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৬। নির্বাচন প্রক্রিয়ার পরীক্ষা ও দক্ষতা পরীক্ষার বিস্তারিত তথ্য সরকারি ওয়েবসাইটে দেখে নেওয়া উচিত।