২০২২ সালের অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তারপর পরেই তাঁর মেয়ে সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারী অফিসারদের দাবি, বিপুল সম্পত্তি সম্পর্কে অনুব্রত–কন্যার কাছে তথ্য আছে। আ...
অবশেষে গরুপাচার মামলায় জামিন মিলল অনুব্রত কন্যার। ইডির করা মামলয় দিল্লি হাইকার্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। প্রায় ষোলো মাস পর তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছে সুকন্যা। আজ, মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করে দিল দিল্লি হাইকোর্ট। আগামীকাল অর্থাৎ বুধবার জেল মুক্তি পাবে সে।
২০২২ সালের অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তারপর পরেই তাঁর মেয়ে সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারী অফিসারদের দাবি, বিপুল সম্পত্তি সম্পর্কে অনুব্রত–কন্যার কাছে তথ্য আছে। আর সুকন্যা সিবিআইকে জানান, সম্পত্তি নিয়ে সব প্রশ্নের উত্তর তাঁর বাবা ও হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারবেন। তখন অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। মূলত এই জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় সুকন্যাকে।
২৬ এপ্রিল ২০২৩ সালে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত-র মেয়ে সুকন্যা মণ্ডল। একই মামলায় ঠিক সাড়ে আট মাস আগে গ্রেফতার হন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডল। বাবা-মেয়ের গ্রেফতারির পর জেল হাজত হয় তিহাড় জেলে। সেখান থেকে বেশ কয়েক বার তিনি জামিনের আবেদন করেছেন। কিন্তু কোনও কিছুতেই জামিন মেলেনি তাঁর। প্রায় দে়ড় বছর পর তিহাড় জেল থেকে মুক্তি পেলেন সুকন্যা।
অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের জামিনের খবর পেয়ে উচ্ছ্বসিত অনুব্রতর অনুগামীরা। দুর্গা মায়ের সামনে অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ছবি পোষ্ট সোশ্যাল মিডিয়ায়। অনুব্রতর অনুগামীদের বিশ্বাস সিবিআই থেকে জামিন পেয়েছে, খুব শীঘ্রই ইডি থেকেও জামিন পেয়ে যাবেন অনুব্রত মণ্ডল।