একমাস একদিন পরে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ১০ থেকে ১২ টি বগি। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। চণ্ডীগড় থেকে...
একমাস একদিন পরে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ১০ থেকে ১২ টি বগি। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। চণ্ডীগড় থেকে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনায় এখনও অবধি ৪ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। আহত ২৫ জন। গত ১৭ জুন ফাঁসিদেওয়ায় ঘটে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনা। ইতিমধ্য়ে শুরু হয়েছে উদ্ধারকাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। তারপরের মুহুর্তেই ঘটে দুর্ঘটনা। বেলাইন হয় একের পর এক কামরা। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। তারপরেই নিজেদের পরিচিতদের খুঁজতে শুরু করেন দুর্ঘটনার কবলে পরা যাত্রীরা।
রেল সূত্রে খবর, ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। ইতিমধ্য়ে উদ্ধারকার্য চালাচ্ছে রেল ও স্থানীয় প্রশাসন। ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোন্ডা জেলায় ট্রেন দুর্ঘটনার কর্ণপাত করেছেন। তিনি কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে এবং ত্রাণ কাজ তরান্বিত করার নির্দেশ দেন। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশনা দেন তিনি।