নিটের প্রশ্নপত্র ফাঁসে তোলপাড় গোটা দেশ। শনিবার দেওঘর থেকে ৫ জনকে গ্রেফতার করে বিহার পুলিস। বর্তমানে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ । অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসে এবার উঠে এল এক কলেজ কর্মীর ...
নিটের প্রশ্নপত্র ফাঁসে তোলপাড় গোটা দেশ। শনিবার দেওঘর থেকে ৫ জনকে গ্রেফতার করে বিহার পুলিস। বর্তমানে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ । অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসে এবার উঠে এল এক কলেজ কর্মীর নাম। বিহারের নুরসরাইয়ের হর্টিকালচার কলেজের কর্মী সঞ্জীব মুখিয়া অমিত, সিকেন্দ্র, অতুল ও রবির মতোই অন্যতম এক চক্রী বলেই পুলিস সূত্রে খবর। পুলিস সূত্রে খবর, সিকন্দরই এই কেলেঙ্কারির মূল সন্দেহভাজন।
দেওঘর পুলিস জানিয়েছে, যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জেরা করার জন্য পাটনায় নিয়ে যাওয়া হয়েছে। এবার ঝাড়খণ্ডের হাজারীবাগ থেকে ফাঁস নিটের প্রশ্নপত্র। তদন্তকারীরা মনে করছেন, হজারীবাগের একটি সেন্টার থেকে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল প্রথমে। তারপর সেখান থেকে সেই প্রশ্নপত্র অন্যত্র ছড়িয়ে পড়ে। পাটনায় উদ্ধার হওয়া পুড়ে যাওয়া প্রশ্নপত্রে ছাপানো পুস্তিকা থেকে বিষয়টি প্রকাশ্যে এসেছে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার আপাতত নিট বাতিল করার কথা অস্বীকার করে বলেছেন যে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর কর্মজীবনকে বিপন্ন করতে পারে না। যারা অসদাচরণগুলির বিচ্ছিন্ন ঘটনার কারণে সঠিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।