আপনার বয়স কি ষাট বছরের বেশি? তাহলে আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন। তবে সেটা বাংলায় নয়। এই সুবিধা পেতে চলেছে দিল্লিবাসী। এমনটাই ঘোষণা করেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। প্রকল্পের নাম...
আপনার বয়স কি ষাট বছরের বেশি? তাহলে আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন। তবে সেটা বাংলায় নয়। এই সুবিধা পেতে চলেছে দিল্লিবাসী। এমনটাই ঘোষণা করেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'সঞ্জীবনী যোজনা'। জানা গিয়েছে, দিল্লির যে সমস্ত নাগরিকের বয়স ষাট কিংবা তার ঊর্ধ্বে তাঁরা সবাই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। তবে আগামী বিধানসভা নির্বাচনে যদি আম আদমি পার্টি ক্ষমতায় আসে তবেই এই প্রকল্প চালু করা হবে। এমনই জানিয়েছে আপ প্রধান কেজরিওয়াল।
সূত্রের খবর, বুধবার দিলির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অরবিন্দ। আর সেখানেই তিনি 'সঞ্জীবনী যোজনা' ঘোষণা করেন। আপ সুপ্রিমো জানিয়েছেন "কেন্দ্র সরকাররের যে প্রকল্প আছে সেখানে পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসার সুযোগ পান মানুষরা। তবে তার থেকে বেশি টাকা লাগলে সেই সুবিধা দিতে পারেনা কেন্দ্র সরকার। কার্যত ভোগান্তির শিকার হতে হয় আমজনতাকে। তবে আপের এই নতুন প্রকল্পে টাকার কোন উর্দ্ধসীমা নেই। টাকার অভাবে চিকিৎসা আটকে যাবে সেটা আমরা হতে দেবনা। তাই নাগরিক সমাজের কথা ভেবে আম আদমি পার্টির নতুন প্রকল্প"। তবে সবটাই সম্ভব হবে দিল্লির আগামী বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল যদি ক্ষমতায় আসে। এটাও জানিয়েছে আপ সুপ্রিমো।
পাশাপাশি, তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচন জিতে ক্ষমতায় এলে সমস্ত মহিলাদের মাসিক ২১০০ টাকা করে দেওয়া হবে। অরবিন্দ কেজরিওয়াল আগেই জানিয়ে দিয়েছিলেন, কোনোরকম জোট সরকার গড়ে ভোট জিততে চাই না তাঁরা। বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি। এখন দেখার বিষয় আগামী দিনে কি পরিস্থিতির সৃষ্টি হয় সেটাই দেখার।