রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের ইচ্ছেখুশি মিথ্যাচার পাকিস্তানের। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' ও সিন্ধু জলচুক্তি নিয়ে একগুচ্ছ অভিযোগ আনতেই পাল্টা কড়া জবাব দিল ভারত। শনিবার 'উত্...
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের ইচ্ছেখুশি মিথ্যাচার পাকিস্তানের। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' ও সিন্ধু জলচুক্তি নিয়ে একগুচ্ছ অভিযোগ আনতেই পাল্টা কড়া জবাব দিল ভারত। শনিবার 'উত্তর দেওয়ার অধিকার' প্রয়োগ করে ইসলামাবাদকে তুলোধোনা করলেন রাষ্ট্রপুঞ্জে ভারতের পার্মানেন্ট মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গহলৌত।
কাশ্মীর নিয়ে শাহবাজের সব অভিযোগ উড়িয়ে দিয়ে পেটাল বলেন, 'সব সমস্যার মূলে পাকিস্তানের দীর্ঘদিনের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ। আমরা গত বছরই দেখিয়ে দিয়েছি, সন্ত্রাসবাদীদের পালানোর কোনও জায়গা নেই। ভারত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেই। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের ফল তাদেরকেই ভুগতে হবে।'
শাহবাজের নাম না করে তাঁকে 'মিথ্যাবাদী' বলেও তোপ দাগেন ভারতীয় প্রতিনিধি। তাঁর মন্তব্য, 'এই সভা পাকিস্তানের আসল চেহারা চেনে, তাদের প্রতিনিধিরা মিথ্যা দিয়ে যা ঢাকতে চান সেটা নয়। বছরের পর বছর মিথ্যা বললেই সেটা সত্যি হয়ে যায় না। পাকিস্তানের এই সন্ত্রাস, প্রতারণা ও দ্বিচারিতা না নিজেদের কাজে লাগবে, না বিশ্বের কোনও উপকার করবে।'