প্রধান চার মন্ত্রক যে নিজেদের দখলেই রাখছেন তা আগেই স্পষ্ট করেছিল কেন্দ্র বিজেপি। সোমবার বৈঠকে তা চূড়ান্ত হল। মোদীর নতুন মন্ত্রিসভায় মোট ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী থাকছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ...
প্রধান চার মন্ত্রক যে নিজেদের দখলেই রাখছেন তা আগেই স্পষ্ট করেছিল কেন্দ্র বিজেপি। সোমবার বৈঠকে তা চূড়ান্ত হল। মোদীর নতুন মন্ত্রিসভায় মোট ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী থাকছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকছেন পাঁচ জন এবং প্রতিমন্ত্রী থাকছেন ৩৬ জন। সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভাকে নিয়ে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। তাতেই জানা গিয়েছে প্রধান চার মন্ত্রকের কোনো পরিবর্তন আসছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন আমিত শাহ। ফের একবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থমন্ত্রক থাকছে নির্মলা সীতারমনের হাতে। এবারও বিদেশমন্ত্রী এস জয়শংকরই। অশ্বিনী বৈষ্ণব ফের একবার রেলমন্ত্রী হলেন মোদীর মন্ত্রিসভায়।
প্রসঙ্গত, বাংলা থেকে জোড়া প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। জাহাজ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় শান্তনু ঠাকুরকে। সুকান্ত মজুমদারের উপর জোড়া দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ডেপুটি হিসেবে কাজ করবেন সুকান্ত। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
উল্লেখ্য, অশ্বিনী বৈষ্ণব রেলের সঙ্গে তথ্যসম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকও সামলাবেন তিনি। নতুন মন্ত্রিসভার দফতর বণ্টন হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কাজে নেমে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রীরা। রেলমন্ত্রকের অফিসে গিয়ে দায়িত্বভার নেন অশ্বিনী বৈষ্ণব। দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।