প্রবেশিকার একদিন আগে স্থগিত NEET-PG এন্ট্রান্স। UGC-NET, CSIR UGC NET-এর পর স্থগিত NEET-PG। অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগের মধ্যে আরও একটি প্রবেশিকা পরীক্ষা স্থগিত হল। কবে ফের NEET-PG এন্ট্রান...
প্রবেশিকার একদিন আগে স্থগিত NEET-PG এন্ট্রান্স। UGC-NET, CSIR UGC NET-এর পর স্থগিত NEET-PG। অনিয়ম এবং দুর্নীতির ভূরি ভূরি অভিযোগের মধ্যে আরও একটি প্রবেশিকা পরীক্ষা স্থগিত হল। কবে ফের NEET-PG এন্ট্রান্স, পরে জানানো হবে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
শনিবার রাতে স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, ২৩ জুন NEET-PG বাতিল স্থগিত করা হল। আজ, রবিবার ছিল পরীক্ষা। পরীক্ষা বাতিল করা হলেও, তা কবে হবে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, পরীক্ষার দিন দ্রুত জানিয়ে দেওয়া হবে। নিট ও নেট ঘিরে যে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেকথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্যার জন্য পড়ুয়াদের কাছে ক্ষমাপ্রার্থী কেন্দ্র।
NTA-এর বিজ্ঞপ্তি অনুসারে, এই পুনঃপরীক্ষা বিশেষত সেই প্রার্থীদের জন্য যাদের প্রাথমিক মূল্যায়নের সময় "ক্ষতিপূরণমূলক মার্কস" দেওয়া হয়েছিল। এই ক্ষতিগ্রস্থ প্রার্থীদের জন্য, যারা পরীক্ষায় পুনরায় অংশগ্রহণ করবেন না তাদের ফলাফল ৫ মে পরীক্ষায় প্রাপ্ত প্রকৃত নম্বরের উপর ভিত্তি করে থাকবে, ক্ষতিপূরণমূলক নম্বর ছাড়াই।