সরকারের প্রধান হিসাবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পর দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের এই পর্ব পূর্ণ হল বুধবার। এদিন ভারতের ভবি...
সরকারের প্রধান হিসাবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পর দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের এই পর্ব পূর্ণ হল বুধবার। এদিন ভারতের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্য তুলে ধরেছেন মোদী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত আমরা তা করে দেখাব! আত্মনির্ভর ভারত! বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হবে ভারত। এই দেশে অলিম্পিক আয়োজন! মহাকাশের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে আমাদের দেশ। এই শক্তি ও আত্মবিশ্বাস সত্যিই অভূতপূর্ব।” আত্মবিশ্বাসের সঙ্গে তিনি স্লোগান দেন, ‘উই উইল ডু ইট।’ অর্থাৎ, ‘আমরা এটা করে দেখাবোই।’ তাঁর ভাষণে উঠে আসে বিকশিত ভারত, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রগুলি।
দিল্লিতে আয়োজিত ‘বিকশিত ভারত সংকল্প সভা’-য় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার প্রতি তাঁর অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। পাশাপাশি, জনগণের ধারাবাহিক আস্থা ও সমর্থনের জন্য তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
‘উন্নত ভারত সংকল্প সভা’য় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “২০০১ সালের ৭ অক্টোবর আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেই, তখন কল্পনাও করিনি যে একদিন প্রধানমন্ত্রী হব। এবং টানা ২৫ বছর সরকারের প্রধান হিসেবে এই মাইলফলক ছোঁব। দেশের মানুষের ভালোবাসার জন্যই এটা সফল হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।”