অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কোমর ভেঙে দেয় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বর্তমানে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক একেবারে অব...
অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কোমর ভেঙে দেয় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বর্তমানে ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক একেবারে অবনতির পর্যায়ে। এই আবহে বিএসএফ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, 'অপারেশন সিঁদুর অভিযানের সময় ধ্বংস হয়ে যাওয়া জঙ্গি শিবির ও লঞ্চপ্যাড গুলি সীমান্ত থেকে তড়িঘড়ি সরিয়ে ফেলছে পাকিস্তান।'
সূত্রের খবর, সম্প্রতি বিএসএফ-এর এক শীর্ষকর্তা বলেছেন, 'সিঁদুর অভিযানের সময় সীমান্তের ওপারের বেশ কিছু জঙ্গি শিবির যেমন ধ্বংস করেছে ঠিক তেমনই একাধিক লঞ্চপ্যাডও গুঁড়িয়ে দেওয়া হয়। তবে সীমান্ত থেকে পাকিস্তান সেসব সরিয়ে ফেলছে। আমরা যেকোনও পরিস্থিতির জন্য তৈরি আছি। প্রয়োজনে সিঁদুর ২ অভিযানও হতে পারে। আমরা সবসময় তৈরি আছি। শত্রুপক্ষ হামলা করলে আমরাও পাল্টা পদক্ষেপ করব।'
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। যার জেরে ধ্বংস হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি। লাগাতার চারদিন ভারতের প্রত্যাঘাতে শেষপর্যন্ত যুদ্ধ বিরতির দিকে এগোতে শুরু করে পাকিস্তান। তারপরই পাকিস্তানের যুদ্ধবিরতির প্রস্তাবে শর্তসাপেক্ষে রাজি হয় ভারত। যদিও অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে একাধিকবার দাবি জানান হয়েছে ভারত সরকারের তরফে।