উত্তাল বাংলাদেশ! লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে! আক্রান্ত হচ্ছে বাংলাদেশের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান। আর এর মধ্যেই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ...
উত্তাল বাংলাদেশ! লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে! আক্রান্ত হচ্ছে বাংলাদেশের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান। আর এর মধ্যেই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় জেলবন্দি তিনি। এই ঘটনার আঁচ আছড়ে পড়েছে ভারতেও। বিশেষ করে পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ-আন্দোলন তীব্র হচ্ছে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের দফতর ঘেরাও করা হচ্ছে।] আর এর মধ্যেই ভারত থেকে মিষ্টিআলু আমদানি করছে বাংলাদেশ। সে দেশের বাজারে ভালো চাহিদা রয়েছে এই ধরনের মিষ্টিআলুর। বিপুল এই চাহিদার কথা ভেবেই হিলি স্থলবন্দর দিয়ে মিষ্টিআলু আমদানি করছে ঢাকা।
মিষ্টিআলু নিচ্ছে প্রতিবেশী এই দেশ। জানা গিয়েছে, একটি ট্রাকে প্রায় ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু রফতানি করা হয়েছে। ইতিমধ্যে তা সে দেশের বাজারে পৌঁছে গিয়েছে। খুব শীঘ্রই বাজারেও পৌঁছে যাবে এই আলু। সূত্রের খবর, বগুড়ার এনি এন্টারপ্রাইজ বিপুল এই মিষ্টিআলু ঢাকায় আমদানি করেছে। কলকাতা থেকে এই আলু পাঠানো হয়েছে বলে খবর। এক আধিকারিক জানিয়েছেন, হিলি বন্দর থেকে আগে কখনই মিষ্টি আলু রফতানি হয়নি। এই প্রথম সে দেশে পাঠানো হয়েছে। ২৫ টন ৭৫০ কেজি মিষ্টি আলু পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন হিলি বন্দরের ওই আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, সমস্ত কাগজ পত্র দেখেই এই রফতানি করা হয়েছে।