দাঁতনমঙ্গলবার পার্কস্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বুধবার দুপুরে পশিচম মেদিনীপুরের দাঁতন এলাকার এক বাসিন্দার বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন। রান্না চলাকালীন ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা...
দাঁতন
মঙ্গলবার পার্কস্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বুধবার দুপুরে পশিচম মেদিনীপুরের দাঁতন এলাকার এক বাসিন্দার বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন। রান্না চলাকালীন ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ঘরবাড়ি-দোকান সহ প্রায় ১ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় আহত ২জন। আহতরা দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
অশোকনগর
অগ্নিকাণ্ডের ঘটনা উঃ ২৪ পরগণার অশোকনগরেও। জানা যায়, কল্যণগড় পুরসভার একটি বিল্ডিং-এর তিন তলায় হঠাৎই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে ছাই ৫টি এসি সহ জেরক্স মেশিন। তবে ইলেক্ট্রিক শর্ট-শার্কিট থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের।