সমুদ্রে স্নানে নেমে মৃত্যু ২জনের। ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে চলে সমুদ্র সৈকতে। জানা গিয়েছে, সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মন্দারমনির উত্তাল সমুদ্রে স্নানে করতে নামেন তিন পর্যটক। স্নানের সময় তলিয়ে যা...
সমুদ্রে স্নানে নেমে মৃত্যু ২জনের। ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে চলে সমুদ্র সৈকতে। জানা গিয়েছে, সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মন্দারমনির উত্তাল সমুদ্রে স্নানে করতে নামেন তিন পর্যটক। স্নানের সময় তলিয়ে যায় দুই পর্যটক। বেশ কিছু সময় খোঁজ চালানোর পর দুইজন ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাদের বড়রংকুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এখনও নিখোঁজ আরও এক পর্যটক। মৃত দুই পর্যটক বর্ধমানের বাসিন্দা।
নিখোঁজ একজনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে নুলিয়ারা। অপরদিকে মৃতদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রশাসনের তরফে বারবার সচেতন করা হচ্ছে। কিন্তু তারপরও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। প্রশাসনের নজর এড়িয়ে উত্তাল সমুদ্রে স্নানে মত্ত পর্যটকেরা। যার বিনিময়ে দিতে হচ্ছে তরতাজা প্রাণ। আর কবে সচেতন হবো আমরা? কবে ফিরবে হুঁশ?