জানা গিয়েছে, বারুইপুর থানা এলাকায় ওই ছাত্র মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করেছে। এই অভিযোগে বুধবার রাতে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর ...
বারুইপুরে ছাত্র খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। বুধবার রাতে প্রবীত্র সরদার নামে এক ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে আশ্রমের মাতাজির বিরুদ্ধে। ওই ঘটনাই মাতাজি সহ আশ্রমের চারজনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিস। অন্যদিকে মৃত ছাত্রের মামিকেও গ্রেফতার করেছে। ধৃতদের আজ, শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এমনটাই পুলিস সূত্রের খবর।
জানা গিয়েছে, বারুইপুর থানা এলাকায় ওই ছাত্র মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করেছে। এই অভিযোগে বুধবার রাতে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মরধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ছাত্রকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
উল্লেখ্য়, এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।