ভাগ্নিকে কুপ্রস্তাব। প্রতিনিয়ত শ্লীলতাহানির শিকার। প্রতিবাদে বেধড়ক মার তরুণীকে। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ মামা ও তার পরিবারের বিরুদ্ধে। কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। শনিবা...
ভাগ্নিকে কুপ্রস্তাব। প্রতিনিয়ত শ্লীলতাহানির শিকার। প্রতিবাদে বেধড়ক মার তরুণীকে। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ মামা ও তার পরিবারের বিরুদ্ধে। কালিয়াগঞ্জ ষ্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। শনিবার নদীয়ার ধনকৈল গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। পুলিস জানিয়েছে অভিযুক্ত মামার নাম কমল বর্মণ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্তের।
পুলিস সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণী কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত কমল বর্মণ সম্পর্কে ওই তরুণীর পাড়াতো মামা। অভিযোগ কমল বর্মণ ওই তরুণীকে ফোনে কুপ্রস্তাব জানিয়ে এসএমএস করে। তার প্রতিবাদ করেতেই শনিবার রাতে শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই চুলের মুঠি ধরে মারধর করা হয় ওই তরুণীকে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বেশি প্রতিবাদ করলে প্ররাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্তের পরিবার, এমনটাই দাবি আক্রান্তের পরিবারের। আহত অবস্থায় ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপর কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার।
উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি অভিযুক্ত। পুলিস জানিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। আতঙ্কিত ওই তরুণীর পরিবার।