সূত্রের খবর, এদিন সাত সকালে এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনও ভাবে দু'নম্বর লাইনে চলে আসে। যার ফলে লাইনচ্যুত হয় এক্সপ্রেসের পাঁচটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নে...
ফের লাইনচ্যুত এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। ফলে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। আজ, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। লাইনচ্যুত হয় পাঁচটি বগি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে পরিষেবা ফের চালু হতে খানিকটা সময় লাগবে বলেই রেল সূত্রে খবর।
সূত্রের খবর, এদিন সাত সকালে এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনও ভাবে দু'নম্বর লাইনে চলে আসে। যার ফলে লাইনচ্যুত হয় এক্সপ্রেসের পাঁচটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যহত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে গতি কম থাকাতেই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা মিলেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তদন্ত শুরু করেছেন দক্ষিণ পূর্ব শাখার রেল আধিকারিকরা
হাওড়ার নলপুরে শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় একাধিক রেলের টাইমে পরিবর্তন করা হয়েছে রেল-এর তরফে। তবে সঠিকভাবে কোনও ইনফরমেশন না দেওয়ায় ভোগান্তিতে ভুগতে যাত্রীদের। ইতিমধ্যে খড়গপুরে বিভিন্ন রুটে একাধিক ট্রেন বাতিল হয়েছে। পাশাপাশি টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফে। আর তাতে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা। রেল সূত্রে খবর, রানী সিরোমনী এক্সপ্রেস, জলেশ্বর-হাওড়া, মেদিনীপুর-হাওড়া লোকাল, খড়পুর-হাওড়া লোকাল এগুলো এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।