তিস্তা, চর তোর্সার পর এবার ভয়াবহ রূপ নিয়েছে রায়ডাক নদী। বৃদ্ধি পেয়েছে জলস্তর। জল ঢুকে প্লাবিত আলিপুরদুয়ারের বারোবিশা উচ্চবিদ্যালয়। জল ঢুকেছে বিদ্যালয়ের ক্লাসরুমে। জল থৈ থৈ করছে বিদ্যালয়ের মাঠে। প্রবল ...
তিস্তা, চর তোর্সার পর এবার ভয়াবহ রূপ নিয়েছে রায়ডাক নদী। বৃদ্ধি পেয়েছে জলস্তর। জল ঢুকে প্লাবিত আলিপুরদুয়ারের বারোবিশা উচ্চবিদ্যালয়। জল ঢুকেছে বিদ্যালয়ের ক্লাসরুমে। জল থৈ থৈ করছে বিদ্যালয়ের মাঠে। প্রবল স্রোতে ভেঙে পড়েছে বিদ্যালয়ের দেওয়াল। নোংরা জলে নষ্ট হয়েছে মিড ডে মিল সহ লাইব্রেরির বইপত্র। সোমবার ইদ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকায় দুর্ঘটনা থেকে মুক্ত ছাত্রছাত্রীরা। কিন্তু আদৌ পঠন পাঠন মঙ্গলবার থেকে চালু করা যাবে কি না আশঙ্কায় স্কুলের প্রধান শিক্ষক।
খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শন ভলকা বারোবিশা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায়। ঘটনার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
এখন কবে জল নিকাশি হয় বিদ্যালয় ও মঙ্গলবার থেকে আদৌ পঠন পাঠন শুরু হয় কি না সেটাই দেখার।