স্থানীয়দের অভিযোগ, গত সোমবার বিজয়রাম এলাকার একটি আইসক্রিমের গোডাউন থেকে তারিখ উত্তীর্ণ আইসক্রিম বিলি করা হয়। সেই আইসক্রিম খেয়েই মঙ্গলবার রাত থেকে জ্বর হয় বেশ কয়েকজনের। এরপর বুধবার সকাল থেকেই বমি,...
আইসক্রিম খেয়ে অসুস্থ শিশু সহ প্রায় ৩০ জন। জ্বর ও বমির উপসর্গ নিয়ে অসুস্থ বিজয়রাম এলাকার কয়েকজন শিশু। তাঁদের মধ্য়ে দুই জন বর্ধমান হাসপাতালে ভর্তি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন,,আইসক্রিম খেয়ে ২৫ জনের মতো অসুস্থ হয়েছে। ২ জন হাসপাতালে ভর্তি আছে। বিএমওএইচ ঘটনাস্থলে গিয়েছেন, ফুড সেফটি ডিপার্টমেন্টেকেও বলা হয়েছে। তাঁরা সমস্ত বিষয়ে রিপোর্ট নেবেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত সোমবার বিজয়রাম এলাকার একটি আইসক্রিমের গোডাউন থেকে তারিখ উত্তীর্ণ আইসক্রিম বিলি করা হয়। সেই আইসক্রিম খেয়েই মঙ্গলবার রাত থেকে জ্বর হয় বেশ কয়েকজনের। এরপর বুধবার সকাল থেকেই বমি, পেট খারাপ ও জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়ে ২৫ থেকে ৩০ জন শিশু ও এলাকার বেশ কয়েকজন। এরপর ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হন সরাইটিকর পঞ্চায়েতের সদস্য সঞ্জয় সাঁই। তাঁর অভিযোগ, এলাকায় একটি আইসক্রিম গোডাউন আছে। সেখান থেকে তারিখ উত্তীর্ণ আইসক্রিম এলাকায় বিলি করা হয়েছিল। যা খাওয়ার পর থেকেই বমি, পেট খারাপ ও জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওআরএস ও ওষুধ দেওয়া হয়েছে।
কিন্তু কী কারনে আইসক্রিমগুলি ওই গোডাউন থেকে বিনা পয়সায় বিলি করা হল? তাঁদের উদ্দেশ্য কী ছিল? স্বভাবতই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। যদিও আইসক্রিম গোডাউনের কেয়ারটেকার সুরজিৎ দাস বলেন, আমরা এখান থেকে কোনও আইসক্রিম বিলি করিনি, কয়েকজন নিজে থেকেই আইসক্রিম নিয়ে গিয়েছিল।