ভোট পরবর্তী হিংসায় হিংসা মারামারি হামলার কথা তো শুনেছেন। এবার শুনুন অভূতপূর্ব এক অভিযোগ। বুথে লিড কম পেয়েছে তৃণমূল। আর সেই রাগেই নাকি এবার এলাকায় টোটো অটো বন্ধে ফতোয়া জারি করল শাসক। উত্তর ২৪ পরগনা সন্...
ভোট পরবর্তী হিংসায় হিংসা মারামারি হামলার কথা তো শুনেছেন। এবার শুনুন অভূতপূর্ব এক অভিযোগ। বুথে লিড কম পেয়েছে তৃণমূল। আর সেই রাগেই নাকি এবার এলাকায় টোটো অটো বন্ধে ফতোয়া জারি করল শাসক। উত্তর ২৪ পরগনা সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়ারমারী এক নম্বর অঞ্চলের কথায় রাগে রি রি করে জ্বলবেন আপনিও।
বুথে লিড পায়নি তৃণমূল। ফলপ্রকাশের পরপরই টোটো চলাচলে নিষেধাজ্ঞা শাসকদলের? ভোট পরবর্তী হিংসার অভূতপূর্ব উদাহরণ উত্তর ২৪ পরগনা সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়ারমারী এক নম্বর অঞ্চলে। অভাবের জ্বালায় রবিবার ন্যাজাট থানার রাজবাড়ী আউটপোস্টে ডেপুটেশন জমা দিলেন একদল টোটোচালক। গোটা ঘটনায় শুরু শাসক-বিরোধী তরজাও।
ভোটবন্ধে মারধর হুমকি হামলার কথা তো শুনেছেন। সন্দেশখালির ঘটনায় এবার শুনুন পেটেও লাথি পড়ছে সাধারণের? গণতন্ত্রের দেশে আর কত গা জোয়ারি দেখাবে রাজ্যের শাসকদল!