রাজ্য়পালের বিরুদ্ধে মহিলা কর্মীর শ্লীলতাহানির প্রসঙ্গে একটি সম্পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশ করল রাজ ভবন। ওই রিপোর্টে রাজভবনের ৮ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে, এক প্রাক্তন বিচারক তদন্ত করে একটি রিপোর্ট প্রক...
রাজ্য়পালের বিরুদ্ধে মহিলা কর্মীর শ্লীলতাহানির প্রসঙ্গে একটি সম্পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশ করল রাজ ভবন। ওই রিপোর্টে রাজভবনের ৮ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে, এক প্রাক্তন বিচারক তদন্ত করে একটি রিপোর্ট প্রকাশ করে।
সম্প্রতি রাজভবনের অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানের অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করে। পাশাপাশি ওই অভিযোগ সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয় ওই কর্মচারী। ইতিমধ্যেই ওই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে রাজভবন। আজ, শনিবার ওই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে রাজভবন। সমস্ত সাক্ষীদের বয়ান নিয়ে এবং ওই দিনের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে রাজভবনের তরফে তদন্ত করা হয়। সেই তদন্তের পর প্রাক্তন জেলা বিচারক ড: রামবাথিরান জানিয়েছেন, ওই কর্মচারী একটি ভিত্তিহীন অভিযোগ করেছেন।
গত ২ মে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে তদন্ত করা যায় না বলে কোনও অভিযোগ দায়ের করেনি কলকাতা পুলিস। খাতায়কলমে অভিযোগ দায়ের না হলেও মহিলার বয়ানের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গিয়েছিল কলকাতা পুলিস। এরপর পুলিসের উদ্যোগে রাজভবনের সিসি ক্যামেরার কিছু ফুটেজ সংগ্রহ করে অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করা হয়। সেই সঙ্গে মহিলাকে পুলিসের কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েক জন আধিকারিকের নামে মামলাও রুজু করেছিল পুলিস। কিন্তু কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশে সেই তদন্ত বন্ধ হয়ে যায়।