স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নলা গ্রামের একটি পুকুর পাড়ে বসে আড্ডার দিচ্ছিলেন কয়েকজন বন্ধু। সেই সময় গ্রামেরই বাসিন্দা বামদেব রায়ে সঙ্গে তাঁর তিন বন্ধু রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহু...
বন্ধুদের আড্ডায় বচসা। সেখান থেকেই আচমকা হাতাহাতি। যার জেরে মৃত্য়ু হল এক বন্ধুর। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার ৩ অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বর্ধমানের নলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বামদেব রায় ওরফে বামা (২৯)। বাড়ি বর্ধমানের নলায়। ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। ধৃতদের আজ, সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে নলা গ্রামের একটি পুকুর পাড়ে বসে আড্ডার দিচ্ছিলেন কয়েকজন বন্ধু। সেই সময় গ্রামেরই বাসিন্দা বামদেব রায়ে সঙ্গে তাঁর তিন বন্ধু রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহুল দলুইয়ের তুমুল বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন রাজেশ রায় বামদেব রায় কে ব্যাপক মারধর করে ও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বামদেবের মামা অমর রায়। এরপর বামদেবকে তাঁর মামা উদ্ধার করে নিয়ে যায়। এরপর রাজেশ রায় প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বামদেব রায়কে।
কিছুক্ষণ পর মামা অমর রায়ের বাড়ি থেকে বামদেব নিজের বাড়ির যেতে চাইলে মামা তাকে কিছুটা গিয়ে দিয়ে ফিরে যান। এরপর সোমবার ভোরবেলায় গ্রামেরই একটি ড্রেনের পাশে বামদেবের মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিস। খবর পেয়ে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়।