জেসিবি-জয়ন্তের পর জামাল। সোনারপুরে তালিবানি অত্য়াচারের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত জামাল সর্দার। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে সোনারপুর থানার পুলিস। মঙ্গলবার এই ঘটনায় মজিদ খাঁ ও অরবিন্দ সর্দার নামে দুজন...
জেসিবি-জয়ন্তের পর জামাল। সোনারপুরে তালিবানি অত্য়াচারের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত জামাল সর্দার। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে সোনারপুর থানার পুলিস। মঙ্গলবার এই ঘটনায় মজিদ খাঁ ও অরবিন্দ সর্দার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজ, বুধবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি জামালের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। তারই তদন্ত করছে সোনারপুর থানার পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জামাল সর্দারের সোনারপুরে এক বিলাসবহুল বাড়ি। সেই বাড়ির ভিতর ও বাইরে মিলিয়ে মোট ৫০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তার বাড়ির মধ্যেই সুইমিংপুল। আর সেখানেই রয়েছে জীবন্ত কচ্ছপ। বাড়িতে বেআইনিভাবে কচ্ছপ রাখা দণ্ডনীয় অপরাধ। কচ্ছপ রাখা বেআইনি হলেও জামাল তার বাড়ির সুইমিংপুলে কী করে কচ্ছপ রেখেছে, তা নিয়েও উঠতে শুরু করেছে বড়সড় প্রশ্ন।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলাবর সালিশি সভার নামে নির্যাতনের অভিযোগ প্রকাশ্য়ে এসেছে। নির্যাতিতা মহিলার বক্তব্য, পারিবারিক বিবাদ মেটাতেই সালিশি সভার ডাকা হয়েছিল। অভিযোগ সেখানেই শিকল দিয়ে বেঁধে চলে মারধর করে তৃণমূল কর্মী জামাল সর্দার। তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদের আরও অভিযোগ, অন্যের জমি হাতিয়ে প্রাসাদপ্রমাণ বাড়ি গড়েছেন তিনি। এদিকে তিনি কোনও কাজ করেন না বলে অভিযোগ গ্রামবাসীদের। এলাকায় জমিজমা কেনাবেচা, পারিবারিক সমস্যা কিংবা দাম্পত্য কলহ-সবকিছুর সমস্য়ার সমাধান করত আসতে হাত এই তৃণমূল কর্মী জামাল সরদারের কাছে।
সোনারপুর থানার পুলিসের সঙ্গেও তাঁর বিশাল দহরম মহরম বলেই খবর স্থানীয় সূত্রে। যে ভাইরাল অডিও শুনলেন, তা ওই জামালের মুখ থেকে বের হওয়া অশ্রাব্য কথা, এবং অত্যাচারের শিকার মহিলা জামালের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। যদিও, অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তৃণমূল কর্মী জামাল সরদারের। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিস। নির্যাতনের খবর পেয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভার প্রতাপনগরে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।