ভোট মিটলেও বিরাম নেই অশান্তির। হিংসা- মারামারি রেশ লেগেই রয়েছে বসিরহাটের মিনাখাঁয়। অভিযোগ, রবিবার রাতে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে বিজেপির লোকজন। বাঁশের আঘাতে মাথা ফাটে তৃণমূল কর্মী বাপ্পা মণ্ড...
ভোট মিটলেও বিরাম নেই অশান্তির। হিংসা- মারামারি রেশ লেগেই রয়েছে বসিরহাটের মিনাখাঁয়। অভিযোগ, রবিবার রাতে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে বিজেপির লোকজন। বাঁশের আঘাতে মাথা ফাটে তৃণমূল কর্মী বাপ্পা মণ্ডলের। স্থানীয়দের তৎপরতায় আক্রান্ত তৃণমূল কর্মীকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিনাখাঁর মুকুন্দপুরের বাসিন্দা, পেশায় গাড়িচালক বাপ্পা। কিন্তু কি কারণে এই মারধর? ঠিক কি ঘটেছিল?
যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পারিবারিরক ঘটনা বলে দাবি করেছেন হাড়োয়ার বিজেপি সহ সভাপতি অরবিন্দ বিশ্বাস। ঘটনায় অভিযুক্ত ২ বিজেপি কর্মীর বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করেন আক্রন্ত তৃণমূল কর্মী।