আরজি করে চিকিৎসক পড়ুয়ার হত্যাকাণ্ডে ফুঁসেছে গোটা রাজ্য তথা দেশ। তার মধ্যে দশম শ্রেণীর ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য নদিয়ার বগুলাতে। আদৌও আত্মহত্যা করেছে ওই পড়ুয়া নাকি পিছনে অন্য কোনও কারণ রয়...
আরজি করে চিকিৎসক পড়ুয়ার হত্যাকাণ্ডে ফুঁসেছে গোটা রাজ্য তথা দেশ। তার মধ্যে দশম শ্রেণীর ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য নদিয়ার বগুলাতে। আদৌও আত্মহত্যা করেছে ওই পড়ুয়া নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে ? ঘনাচ্ছে রহস্য।
পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিল ওই ছাত্রী। রাত ৮ টা নাগাদ শেষ যোগাযোগ হয়েছিল পরিবারে সঙ্গে। তারপর থেকে কোনও খোঁজ মেলেনি তার। বৃহস্পতিবার সকালে রানাঘাট জিআরপির তরফে খবর মেলে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে নাবালিকা। রেললাইনের পাশ থেকে উদ্ধার হয় তার মৃতদেহ।
কিন্তু পরিবারের প্রশ্ন, রাতে এমন কী ঘটেছিল যার জন্য আত্মঘাতী হতে হল ওই নাবালিকাকে ? যদি, আত্মহত্যা করে থাকে তাহলে দেহ অর্ধনগ্ন কেন? মৃতার পরনের পোশাক নিয়েও প্রশ্ন তোলেন নাবালিকার পরিবার। মৃত স্কুল ছাত্রীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে কললিস্ট দেখে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। আদৌও আত্মহত্যা করেছে ওই পড়ুয়া নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে ? সেটাই এখন দেখার।