নৃশংস বললেও কম বলা হবে। একদিনের সদ্যোজাত ছ'টি কুকুরছানাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। দুর্গাপুরের বিজনের তিলক এলাকার তিরিশ নম্বর স্ট্রিটে ডাস্টবিনের মধ্যে ধোঁয়া দেখতে পান এক স্থানীয় মহিলা। কা...
নৃশংস বললেও কম বলা হবে। একদিনের সদ্যোজাত ছ'টি কুকুরছানাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। দুর্গাপুরের বিজনের তিলক এলাকার তিরিশ নম্বর স্ট্রিটে ডাস্টবিনের মধ্যে ধোঁয়া দেখতে পান এক স্থানীয় মহিলা। কাছে গিয়ে তিনি দেখেন জীবন্ত পুড়ছে ৬টি কুকুরছানা। ততক্ষণে একটির মৃত্যুও হয়ে গিয়েছে। কোনওমতে বাকি পাঁচটি কুকুরছানাকে উদ্ধার করে তিনি একটি বাড়ির সিঁড়ির তলায় রাখেন।
স্থানীয়রা সূত্রে জানা গিয়েছে, আগুনে পোড়ার দুর্গন্ধ যাতে না ছড়ায় সেজন্য ডাস্টবিনের আশেপাশে নুন ছড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা। ইতিমধ্যে দুর্গাপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। কখনও বিষ দিয়ে কুকুরছানা খুন, কখনও আগুনে পুড়িয়ে। অবলা প্রাণীদের উপর ঈশ্বরের তথাকথিত শ্রেষ্ঠ সৃষ্টির এই আজব ব্যবহার কী ক্ষমার যোগ্য।