চলতি মাসেই বেশ কিছুদিন আগে বান্দ্রার নিজের বাড়িতেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। হামলাকারীর ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে। তবে বর্তমানে হাসপাতাল...
চলতি মাসেই বেশ কিছুদিন আগে বান্দ্রার নিজের বাড়িতেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। হামলাকারীর ছুরির আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে। তবে বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সইফ। তবে এবার সইফকাণ্ডে নয় মোড়। যা অবাক করে দিয়েছে সবাইকে। সইফের হামলাকারীকে ধরতে পুলিসর ভুলের জন্য মাশুল গুনতে হচ্ছে ছত্রিশগড়ের যুবক আকাশ কৈলাসকে। জানা গিয়েছে, পুলিসের ছোট ভুলে তছনছ হয়ে গিয়েছে আকাশের জীবন। অপরাধের তকমা লাগায় খোয়াতে হয়েছে চাকরি। এমনকি বিয়ের হবু পাত্রীও। এমনই জানিয়েছে আকাশ নিজেও।
অভিনেতা সইফ আলি খান হামলাকারীদের হাতে আহত হবার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়। তারপর থেকেই গোটা ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিস। তখনই দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়াতে এবং কোন উপযুক্ত প্রমান না পাওয়াতে সেসব নির্দোষ ব্যক্তিদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় মুম্বই পুলিস। সেই তালিকায় ছিল ছত্রিশগড়ের যুবক আকাশ কৈলাসও। ফলত পুলিসের ভুলে অপরাধীর তকমা গায়ে লাগে আকাশের। কার্যত সমাজ থেকে খারাপ কথাও শুনতে হয়ে তাঁকে।
গোটা ঘটনায় আকাশ নিজে জানিয়েছেন, 'মিথ্যা অভিযোগে মুম্বই পুলিসের হাতে গ্রেফতার হওয়ার পর ছেড়েও দেয় তাকে। তবে তারপরেই নিজের জায়গায় ফিরে গিয়ে লাঞ্ছনার শিকার হতে হয় আকাশকে। যে কোম্পানিতে চাকরি করত আকাশ সেখান থেকেও তাকে সাসপেন্ড করে দেওয়া হয় অপরাধীর তকমা পাবার জন্যে। এমনকি যে পাত্রীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল আকাশের, ওই মহিলার পরিবার এই ঘটনায় বিয়ের প্রস্তাব নাকচ করেন।' গোটা ঘটনায় সরকারের কাছে সুবিচারের দাবি করেছেন ছত্রিশগড়ের যুবক আকাশ কৈলাস।