ইরান-ইজরায়েল সংঘাতে সরগরম বিশ্বের রাজনৈতিক মহল। একপ্রকার যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্যে। এমনই মত প্রকাশ ওয়াকিবহল থেকে কূটনৈতিক মহলে। শুক্রবার সকালে ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অস্ত্রভাণ্ড...
ইরান-ইজরায়েল সংঘাতে সরগরম বিশ্বের রাজনৈতিক মহল। একপ্রকার যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্যে। এমনই মত প্রকাশ ওয়াকিবহল থেকে কূটনৈতিক মহলে। শুক্রবার সকালে ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। একদিকে ইরানে 'অপারেশন রাইজিং লায়ন' -এর মধ্যে দিয়ে ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল। অন্যদিকে 'অপারেশন ট্রু প্রমিস ৩' এর মধ্যে দিয়ে পাল্টা প্রত্যাঘাত করেছে ইরান। এই আবহে ইরানকে হুমকি ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ! যা কার্যত তুমুল শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।
সূত্রের খবর, সম্প্রতি ইজরায়েল কাটজ বলেছেন, 'ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খান জোর করে ইজরায়েলের নাগরিকদের বন্দি করে রেখেছে। নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। এর প্রত্যেকটির জবাব ইরানকে দিতে হবে। ইরান যদি সত্যিই এবার ইজরায়েলের উপর আক্রমণ করে, এমনকি ইজরায়েলের নাগরিকদর উপর পরবর্তীতে অত্যাচার চালায় তাহলে তার ফল ভালো হবে না। খুব ভয়ঙ্কর পরিণতি হবে ইরানের। তেহরানকে আমরা জ্বালিয়ে দেব।'
সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে। উনি আমায় ফোন করেছিলেন। তিনি আমাকে সমস্ত পরিস্থিতির কথা জানিয়েছেন। আমার দিক থেকে সমস্ত কিছুই বলেছি। ভারতের উদ্বেগের বিষয়টিও ব্যক্ত করেছি। পাশাপাশি যাতে দ্রুত শান্তি ফিরে আসে ওই অঞ্চলে সেই নিয়েও কথা হয়েছে।'
প্রসঙ্গত, ইজরায়েলের হামলার ফলে ইরানের সেনাপ্রধানের মৃত্যু হয়েছে বলেই সূত্রের খবর। এই আবহে তেল আভিভে ভয়ঙ্কর মিসাইল আক্রমণ করেছে ইরান! রাতে আচমকাই বিস্ফোরণের শব্দ। সাইরেনের শব্দ। সূত্রের খবর, শনিবার রাতে ইজরায়েলে পাল্টা মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর আগেও ইজরায়েলে পাল্টা ড্রোন নিক্ষেপ করেছে ইরান! সূত্রের খবর, ইজরায়েলে প্রায় ১০০ টি ড্রোন ছুড়েছে ইরান। তবে তেল আভিভ -এর তরফ থেকে গোটা ঘটনায় জানানো হয়েছে, 'ইরানের সমস্ত ড্রোন সেখানেই নিস্ক্রিয় করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইজরায়েলও পাল্টা হামলা চালিয়েছে বলেই সূত্রের খবর।