নতুন করে উত্তেজনা ছড়াল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার তিন জেলা খাগড়াছড়ি, বান্দারবন এবং রাঙামাটিতে। খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-গণতান্ত্রিকের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক...
নতুন করে উত্তেজনা ছড়াল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার তিন জেলা খাগড়াছড়ি, বান্দারবন এবং রাঙামাটিতে। খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-গণতান্ত্রিকের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
জানা গিয়েছে, নিহতের নাম নীতিদত্ত চাকমা। তিনি সংগঠনটির পানছড়ি উপজেলা সমন্বয়ক ছিলেন। শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইউপিডিএফ সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। তার পরেই বিভিন্ন এলাকায় বিক্ষোভে পথে নেমেছে আদিবাসী সংগঠনগুলি।
প্রত্যক্ষদর্শী ও পুলিস সূত্রে জানা যায়, এদিন সকালে এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা এগিয়ে গিয়ে নীতিদত্ত চাকমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পৌঁছানোর আগেই চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এরপর খবর পেয়ে পুলিস আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।