ভয়াবহ অগ্নিকাণ্ড ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। দাউ দাউ করে জ্বলছে গোটা শহর। হু হু করে আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। আগুন ছড়িয়েছে ৩৭ হাজার একরেরও বেশি অঞ্চল জুড়ে। পুড়ে ছাই হাজার হাজার...
ভয়াবহ অগ্নিকাণ্ড ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। দাউ দাউ করে জ্বলছে গোটা শহর। হু হু করে আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে। আগুন ছড়িয়েছে ৩৭ হাজার একরেরও বেশি অঞ্চল জুড়ে। পুড়ে ছাই হাজার হাজার বাড়ি। ঘর ছাড়া হাজার হাজার মানুষ৷ এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। দাবানলের লেলিহান শিখা পৌঁছেছে হলিউড হিলস পর্যন্ত। আগুন নিয়ন্ত্রণে আনতে লাগাতার লড়ছেন দমকল কর্মী এবং জেলবন্দিরা। প্রায় হাজারখানেক জেলবন্দিরা অক্লান্ত পরিশ্রম করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে খবর।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন তথা সিডিসিআরের এক দীর্ঘকালীন স্বেচ্ছাসেবী কর্মসূচিরই অংশ এটা। জানা গিয়েছে, কমলা জাম্পস্যুট পরিহিত বন্দিরা ক্যালিফোর্নিয়ার দমকল কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। তবে তাঁদের লড়াই কেবলই আগুনের বিরুদ্ধে নয়। মানুষের মনে তাঁদের সম্পর্কে থাকা দাগী মনোভাবের বিরুদ্ধেও কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন তাঁরা। আগুন নিয়ন্ত্রণের জন্য ন্যূনতম পারিশ্রমিক পাবেন ওই বন্দিরা। আগুন নেভাতে গিয়ে মারা গেলেও কোনওরকম আর্থিক সাহায্য পাবে না পরিবার।
দাবানলের জেরে প্রায় তিন হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত দুই হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল থেকে আগুন ছড়াচ্ছে শহুরে এলাকাতেও। তাই জোরকদমে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে লোকজনদের সরানো হয়েছিল। হলিউড তারকা-সহ হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে ইটনের দাবানলে মৃত বেড়ে দাঁড়িয়েছে ১১ জনের। আহত অনেকে৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।