মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কনীতি ও অভিবাসী নীতি নিয়ে বরাবরই সক্রিয়। দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে ট্রাম্প! তাঁর একের পর এক নয়া সিদ্ধান্ত, যা বিভিন্ন দেশকে বিপদে ফেলেছে। ইতিমধ্যেই ভারতের ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্কনীতি ও অভিবাসী নীতি নিয়ে বরাবরই সক্রিয়। দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে ট্রাম্প! তাঁর একের পর এক নয়া সিদ্ধান্ত, যা বিভিন্ন দেশকে বিপদে ফেলেছে। ইতিমধ্যেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে ভারতে। সূত্রের খবর, এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এই আবহে বিদেশি পড়ুয়ারা আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যেতে চাইছে না! গোটা ঘটনায় কূটনৈতিক মহলের একাংশের মতে, 'যেভাবে ডোনাল্ড ট্রাম্প একের পর এক নীতি ও নতুন সিদ্ধান্ত নিচ্ছেন, বলাবাহুল্য কঠোর পদক্ষেপ নিচ্ছে তার ফলেই বহু পড়ুয়া সেখানে যেতে চাইছেন না। তবে এতে আদতে বিশ্ববিদ্যালয়গুলিই ক্ষতির মুখে পড়বে।'
জানা গিয়েছে কিছুদিন আগেই এইচ-১বি (H1B) ভিসার দাম বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প! নতুন ভিসার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা। ডোনাল্ড ট্রাম্পের এমন নয়া নির্দেশের ফলে সবচেয়ে বেশি ভারতীয়দেরই ভুগতে হতে পারে বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। সেই H1B ভিসার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ট্রাম্প জানিয়েছিলেন, 'বিদেশিদের কারণে দিনের পর দিন আমেরিকার ভিতরের বাসিন্দারা বঞ্চিত হচ্ছে। মার্কিন নাগরিকরা তাঁদের প্রাপ্য পাচ্ছে না। তাই এইচ-১বি ভিসার দাম বাড়িয়েছি।' এরই মাঝে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে এমন খবর। যা নিয়ে রীতিমত সরগরম বিশ্ব রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, মার্কিন বিদেশ দফতরের পক্ষ থেকে আগেই জানান হয়েছিল, 'খুব শীঘ্রই ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়ার কাজ শুরু হবে। এমন যাচাইকরণ প্রক্রিয়া খুবই জরুরি। প্রায় সাড়ে ৫ কোটি ভিসা যাচাইয়ের কাজ শুরু হবে বলেই সম্ভাবনা রয়েছে।' পাশাপাশি বিগত কিছুদিন আগেই আমেরিকার বিভিন্ন সরকারি দফতরে গণছাঁটায়ের সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে। বেশ কিছু দফতর আছে যেমন, বিদেশ দফতর, সামাজিক সুরক্ষা দফতর, রাজস্ব বিভাগ এমন কিছু জায়গায় অনেকক্ষেত্রে পরিবর্তনের দাবি জানান হয়েছে। অভিযোগ, 'আগে থেকে কোনওকিছু না জানিয়ে, কোনরকম নোটিশ না দিয়েই এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার।