বিদেশের মাটিতে পা রাখতেই কালো পতাকা এবং 'গো ব্যাক' স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান হয়েছে মহম্মদ ইউনূসকে! অবাক হচ্ছেন তাই তো? না ঠিক অভ্যর্থনা নয়। লন্ডনে বাংলাদেশেরই প্রবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ই...
বিদেশের মাটিতে পা রাখতেই কালো পতাকা এবং 'গো ব্যাক' স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান হয়েছে মহম্মদ ইউনূসকে! অবাক হচ্ছেন তাই তো? না ঠিক অভ্যর্থনা নয়। লন্ডনে বাংলাদেশেরই প্রবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ইউনূসকে। সেই নিয়ে ইতিমধ্যেই সেদেশের অন্দরে এমনকি আন্তর্জাতিক মহল সরগরম পরিস্থিতি। এই আবহে লন্ডনে চরম বিক্ষোভের মুখে ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম! সূত্রের খবর, লন্ডনের রাস্তায় শফিকুল আলমকে তাড়া করা হয় এবং বিক্ষোভকারীরা তাঁকে দেখেই গালিগালাজ করতে থাকেন। তবে ব্রিটিশ পুলিসের তৎপরতায় কোনক্রমে পালিয়ে বাঁচেন তিনি।
সূত্রের খবর, বিক্ষোভকারীদের অভিযোগ, 'শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর পদ্মাপাড়ে এক বিরাট অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। যেখানে শুধু, অশান্তি, হিংসা, নৈরাজ্যে। এই সমস্ত কিছুর জন্য একমাত্র দায়ী মহম্মদ ইউনূস ও তাঁর প্রশাসন।' সম্প্রতি বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে দেখা করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ব্রিটেনে গিয়েছেন বলেই সূত্রের খবর। দেশের জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে ইউনূসের। তবে তার মধ্যেই লন্ডনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল ইউনসূকে! পাশাপাশি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়েভ স্টার্মারের সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও সেই বৈঠক আপাতত হচ্ছে না বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে ঘরে-বাইরে বিধ্বস্ত অবস্থা ইউনূসের।
প্রসঙ্গত, বিগত কিছুদিন আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস জানিয়েছিলেন, 'আগামী বছর অর্থাৎ ২০২৬ এর এপ্রিল মাসে ভোট হবে বাংলাদেশে।' যা নিয়ে ওপার বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলি ইউনূস সরকরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, এই আবহে মহম্মদ ইউনূসের উপর সুর চড়িয়ে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে, 'চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী বছর এপ্রিল মাস অবধি টেনে নিয়ে যাওয়া কোন মানেই হয়না। আর তা যদি না হয় তাহলে বড় আন্দোলনের পথে নামবে তারা।' ওয়াকিবহলের মতে, 'গোটা ঘটনায় আরও চাপ বাড়াল অন্তর্বর্তী সরকার তথা মহম্মদ ইউনূসের।'