সায়ন্তিকা ও রেয়াতের শপথ পাঠ নিয়ে হল পুনরাবৃত্তি। উপনির্বাচনে মানিকতলায় সুপ্তি পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী– এই চারজন জিতেছেন। তাঁদের শপথ করা...
আজ হল না শপথ গ্রহণ। মঙ্গলবার বিধানসভাতে হবে চার নব নির্মিত বিধায়কের শপথ পাঠ। সে কথা জানিয়ে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্য়ায়। আজ, সোমবার বিএ কমিটি গঠনের বৈঠক ছিল। সেই বৈঠকেই এই শপথগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিট কেলেঙ্কারি নিয়ে মঙ্গলবারই রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বৃহস্পতিবার সংহিতা নিয়েও প্রস্তাব আনা হবে। বৃহস্পতিবার দেড় ঘন্টা ও শুক্রবার দেড় ঘণ্টা বরাদ্দ ন্যায় সংহিতা নিয়ে আলোচনা করার জন্য।
সায়ন্তিকা ও রেয়াতের শপথ পাঠ নিয়ে হল পুনরাবৃত্তি। উপনির্বাচনে মানিকতলায় সুপ্তি পাণ্ডে, বাগদায় মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী– এই চারজন জিতেছেন। তাঁদের শপথ করানোর জন্য় রাজভবনের কাছে অনুমতি চায় বিধানসভার সচিবালয়। কিন্তু যথারীতি পুরনো ঘটনা টেনে টালবাহানা শুরু করে রাজভবন। কেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রেয়াত হোসেন সরকারদের শপথ পড়ানোর দায়িত্ব উপাধ্যক্ষকে দেওয়ার পরও অধ্যক্ষ পড়ালেন সেসব নিয়ে জবাব চান। গত শুক্রবার সেই চিঠির জবাব দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কোন পরিস্থিতিতে সায়ন্তিকা আর রেয়াতের শপথ হয়েছে।
এদিন বৈঠক শেষে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, চার বিধায়কের শপথ নিয়ে রাজভবনের তরফ থেকে কোন যোগাযোগ করা হয়নি। যেহেতু বিধানসভা চলছে। আগামীকাল চার বিধায়কের শপথের অনুষ্ঠান হবে বিধানসভাতেই। এক্ষেত্রে পরিষদীয় রীতি মেনেই এই শপথ অনুষ্ঠান সম্পাদন হবে। একই সঙ্গে এদিন অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন এবার বিধানসভা অধিবেশনে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আসতে চলেছে। একটি হল নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নিয়ে। কাল প্রস্তাব উত্থাপিত হলেও আগামী বুধবার এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একইভাবে আগামী শুক্রবার কেন্দ্রীয় সরকারের তিন ফৌজদারি আইনি প্রস্তাব আসতে চলেছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। দুটি প্রস্তাবে এই দেড় ঘন্টা দেড় ঘন্টা করে আলোচনা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভোটে জয়ী ওই চার সদস্য়ের শপথ গ্রহণ হবে দুপুর ১ টায় বিধানসভায়।