কলকাতা পুলিশের ১৪৪ ধারা জারির ‘রুটিন’ নির্দেশিকা নিয়ে এ বার সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতিতে রাজ্যপাল জানিয়েছেন, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নির্দেশ নিয়ে মাথা ঘামাননি।রাজ...
কলকাতা পুলিশের ১৪৪ ধারা জারির ‘রুটিন’ নির্দেশিকা নিয়ে এ বার সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতিতে রাজ্যপাল জানিয়েছেন, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নির্দেশ নিয়ে মাথা ঘামাননি।
রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিঃসন্দেহে জনগণের স্বাধীনতাকে খর্ব করে। তাই, এই ধরনের নির্দেশ বা সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইচ্ছা মতো জারি করা যায় না। সেই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমান নির্দেশিকাটি জারি করার আগে ঠিক মতো মাথা ঘামাননি। কোনও ধরনের বিবেচনা বোধ রহিত হয়ে ‘রুটিন’ নির্দেশিকাটি জারি করা হয়েছে।