মাস দেড়েক বিরতীতে কী করেছেন, তা শহীদ মঞ্চে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, এই এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। কারণ, 'আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচন...
একুশের সভা মঞ্চে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্য়ায়। 'জয় বাংলা’ স্লোগান দিয়ে বক্তব্য শুরু হয় অভিষেকের ভাষণ পর্ব। বক্তৃতার শুরুতেই অভিষেক বলেন, 'লোকসভা ভোটের জয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে অর্পন করছি'। তাঁর কথায়, “আরও বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। জনগর্জন কী, তা ৪ জুন গোটা দেশকে বাংলার মানুষ বুঝিয়েছে।” ডায়মন্ড হারবারের জয়ের সমস্ত কৃতিত্ব এবং ধন্য়বাদ আমজনতাকেই দিলেন অভিষেক।
মাস দেড়েক বিরতীতে কী করেছেন, তা শহীদ মঞ্চে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, এই এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। কারণ, 'আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন'। দলীয় কর্মীদের অভিষেক বললেন, কে কী কাজ করেছে তা আমি পর্যালোচনা করেছি। ভোটে কার কেমন ভূমিকা ছিল, তার পর্যালোচনাও শেষ। এ বার পদক্ষেপ করা হবে।
পাশাপাশি এদিন পুর এলাকার খারাপ ফল নিয়েও মন্তব্য করেন অভিষেক। পুরসভার-পঞ্চায়েতের খারাপ ফল নিয়ে ব্যবস্থা হবে বলে, জানান তিনি। অভিষেক স্পট জানান, 'আমি যেমন কথা দিয়েছিলাম, তেমনটাই পালন করব। যাঁরা মানুষকে বোঝাতে পারে নি, সেখানে পঞ্চায়েত পুরপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যারা কাউন্সিলর তাঁদের বিরুদ্ধেও ব্যাবস্থাও নেওয়া হবে'।
বিজেপিকে কটাক্ষ করে বলেন, 'বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করেছে বিজেপি, বিজেপি যেমন বাংলার আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছিল, তেমনি তাঁদের শিক্ষা দিয়েছেন মানুষ। যারা বলেছিল ৪০০ পার, তারা ২৫০ তে আটকে গিয়েছে। যাঁরা বাংলায় ২০০ পার হবে বলেছিল তাঁরই সেই ৭০ এ আটকে গেছে। বিজেপি কাছে সব আছে, ইডি , সিবিআই, বিচারব্যবস্থা, কিন্তু মানুষ নেই।
এছাড়াও ২০২৬-এর ভোট নিয়ে প্রস্তুতি নেওয়ার বার্তা দেন তিনি। অভিষেকের কথায়, ২০২১ এবং ২০২৪-এর ভোটকেও পেরিয়ে যেতে হবে ২০২৬-এ। অভিষেক পরিস্কার জানান, 'বিজেপিকে উপড়ে ফেলে এগিয়ে যেতে হবে। যাঁরা নতুন তৃণমূলে এসেছেন তাঁদের তৃণমূলের লড়াইকে জানতে হবে, তাঁদের উদ্দীপনা যেমন প্রয়োজন তেমনি বয়স্কদের বা পুরোনোদের অভিজ্ঞতা নিয়ে লড়াই করতে হবে। একসঙ্গে কোনও বিভেদ না রেখেই লড়াই করতে হবে। নিজের কথা ভাবলে চলবে না'। অভিষেক আরও বলেন, 'বিজেপি আমাকে হেনস্থা করেছে, আমার বয়স্ক বাবা-মা, আমার স্ত্রী, এবং আমার শিশু পুত্রকে হেনস্থা করতে ছাড়ে নি। কিন্তু আমার গলা কেটে ফেলেও জয় বাংলা বলব'।