আরজি করে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পরই উঠে আসে অনুপ দত্তের নাম। তদন্তের এএসআই অনুপ দত্তকে পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। সেই আবেদন নিয়ে মঙ্গলবার শিয়ালদহ ...
আরজি করে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পরই উঠে আসে অনুপ দত্তের নাম। তদন্তের এএসআই অনুপ দত্তকে পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। সেই আবেদন নিয়ে মঙ্গলবার শিয়ালদহ কোর্টে অনুপ দত্তকে নিয়ে যাওয়া হয়। আবেদন মনজুর করে আদালত। সূত্রের খবর, বুধবার তাঁর পলিগ্রাফ টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা পুলিসের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর অনুপ দত্ত। সিবিআই সূত্রে খবর, এএসআই অনুপ দত্ত আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ। এএসআই-র নাম সামনে আসতেই সঞ্জয় ও অনুপ দত্তের একাধিক ছবি ভাইরাল হতে শুরু করে। পাশাপাশি অনুপ দত্ত কলকাতা পুলিশ কর্মীদের সংগঠন ‘ওয়েলফেয়ার কমিটি’র সদস্য ছিলেন তিনি। এএসআই কর্মসূত্রে কলকাতায় থাকেন। তবে তিনি বালুরঘাটের বাদামাইলের বাসিন্দা।
উল্লেখ্য, সিবিআই তদন্তভার হাতে নিয়ে অনুপকে তলব করা হয়। প্রথমদিন সিজিও-তে হাজিরা দিতে যাওয়ার সময় সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে কার্যত দৌড়েছিলেন তিনি। যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে শনিবার নথি নিয়ে সিবিআই দফতরে যান। টানা জেরায় বক্তব্যে অসংগতি মেলে বলেই খবর। তারপরই সিবিআই সিদ্ধান্ত নেয় অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট করতে চান।