বুধ সকালে মনোনয়ন পত্র জমা করতে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গেলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাট থেকে মেগা মিছিল করে রওনা হন তিনি। সঙ্গে ছিলে...
বুধ সকালে মনোনয়ন পত্র জমা করতে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গেলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাট থেকে মেগা মিছিল করে রওনা হন তিনি। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, কাউন্সিলর এবং মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য নেতা কর্মীরা।
আজ সকাল থেকেই মুখ্যমন্ত্রীর এলাকা, কালীঘাট চত্বরে অতিরিক্ত পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছিল। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মনোনয়ন পেশ করার যাত্রাপথ ঘিরে রেখেছিল পুলিস। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার ধারে ভিড় জমিয়েছিলেন কয়েক-শো সাধারণ মানুষ। পাশাপাশি তৃণমূল নেত্রীর সমর্থনে ওঠে 'জয় বাংলা' স্লোগানও।
এরপরেই পায়ে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছান মমতা। সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে স্বাক্ষর করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম। এছাড়াও স্বাক্ষর করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিংহ রানে, ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি বাবলু সিংহ এবং ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরজ শাহ।