ক্যামাক স্ট্রিট অশান্তির ঘটনায় ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই সূত্রে আজ, সোমবার তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় তলব করেছিল পুলিস। কিন্তু পুলিসের ডাকে সাড়া দিলেন না তৃণমূল সাংসদ। সূত্রে...
ক্যামাক স্ট্রিট অশান্তির ঘটনায় ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই সূত্রে আজ, সোমবার তাঁকে শেক্সপিয়ার সরণি থানায় তলব করেছিল পুলিস। কিন্তু পুলিসের ডাকে সাড়া দিলেন না তৃণমূল সাংসদ। সূত্রের খবর, আইনজীবী মারফত কিছুটা সময় চেয়ে পাঠিয়েছেন তিনি। এমতাবস্থায় পুলিসের তরফে দ্বিতীয় কী পদক্ষেপ নেওয়া হবে হবে তা নিয়ে বাড়ছে কৌতূহল।
গত বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে অভিযান চালায় কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিস। উদ্দ্যেশ্যে ছিল দফতরের ছাদে থাকা 'অবৈধ' বিলবোর্ড খুলে ফেলা। কিন্তু সেই সময়েই সেখানে উপস্থিত পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিষেক অনুগামীদেরা। এমনকি মহিলা পুলিস কর্মীদের সঙ্গে শ্লীলতাহানি চেষ্টার করা হয় বলেও অভিযোগ। এমতাবস্থায় অভিষেক, ডেরেক-সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে অভিযোগ। অন্যদিকে এই অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যাচ্ছে, আজ, সোমবার বেলা ১২টা নাগাদ শেক্সপিয়ার থানায় হাজিরা দেওয়ার কথা বলা হয়। তবে তার আগেই আইনজীবী মারফত সে পুলিসের কাছে চিঠি পাঠান। আগামী সাতদিন সময়ও চেয়ে নেন তিনি। এদিকে, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বুধবার অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কেও থানায় তলব করেছে পুলিস।