২০০ ঘন্টা পেরিয়ে চলছে জুনিয়র ডাক্তারদের অনশন। ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজন জুনিয়র ডাক্তার। অন্যদিকে তাঁদের সমর্থন জানিয়ে একাধিক কর্মসূচী পালন করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আ...
২০০ ঘন্টা পেরিয়ে চলছে জুনিয়র ডাক্তারদের অনশন। ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজন জুনিয়র ডাক্তার। অন্যদিকে তাঁদের সমর্থন জানিয়ে একাধিক কর্মসূচী পালন করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আগামী মঙ্গলবার সর্বভারতীয় সংগঠনের তরফ থেকে ১২ ঘন্টা প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে।
সোমবার ‘পেন ডাউন’ কর্মসূচী পালন করছে বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। সেই আবহে চিকিৎসক সংগঠনকে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইমেল করে সংগঠনগুলিকে বৈঠকের কথা জানানো হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রের খবর। তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বৈঠক শুরু হবে। ইমেলে উল্লেখ করা ছিল, সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন প্রত্যেক সংগঠন থেকে ২ জন করে প্রতিনিধি। পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের সংগঠনকেও ইমেল করা হয়েছে।
সূত্রের খবর, আজকের বৈঠকে বিভিন্ন চিকিৎসক সংগঠন এর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, বৈঠকে প্রতিটি চিকিৎসক সংগঠন থেকে ২ জন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন।
১. জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর সংগঠনের তরফে থাকবেন-উৎপল ব্যানার্জী এবং কৌশিক চাকী
২. ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (রাজ্য শাখা)-ডক্টর রঞ্জন ভট্টাচার্য, দ্বৈপায়ন মজুমদার
৩. মেডিকেল সার্ভিস সেন্টার-এর তরফে উপস্থিত থাকবেন-ডক্টর বিপ্লব চন্দ্র, ডক্টর নীল রতন নাইয়া
৪. সার্ভিস ডক্টরস ফোরাম-ডক্টর সজল বিশ্বাস এবং ডক্টর স্বপন বিশ্বাস
৫.ফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশন এর দুজন প্রতিনিধি-ডক্টর স্বর্নেন্দু ভট্টাচার্য, ডক্টর নীলাঞ্জন চন্দ্র।